রহস্যময় মহাকাশ—কতটা রোমাঞ্চকর!

মহা-আকাশে একটু উঁকি দিতে ইচ্ছে হয়? কখনো কি খেয়াল করেছেন, আমাদের মাথার ওপর অসংখ্য গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রের বিচরণ? রাতের আকাশে আমাদের সঙ্গে সঙ্গে হেঁটে চলে চাঁদ। গল্প করতে করতে কখনো কি চাঁদের সঙ্গে হেঁটেছেন?

সূর্য নিয়ম করে প্রতিদিন সকালে উদয় হয়, বিকেলে অস্ত যায়। কিন্তু তারা, গ্রহ ও উপগ্রহগুলো কীভাবে মহাশূন্যে অবস্থান করছে? মহাকাশ কতটা বিশাল কখনো কি ভেবেছেন?

এমন অসংখ্য কৌতূহল, প্রশ্ন ও ভালো লাগাকে কেন্দ্র করেই বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস আয়োজন করতে যাচ্ছে “বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৬”এর ষষ্ঠ আসর।

বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ, আনন্দময় ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে বরগুনা সাইন্স সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই বিজ্ঞান উৎসব, রোবোটিক্স কর্মশালা, মহাকাশ ক্যাম্পসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব ধারাবাহিক আয়োজনের মধ্যে মহাকাশ ক্যাম্প অন্যতম।

২০২৬ সালের আয়োজনে যুক্ত হচ্ছে আরও নতুনত্ব ও বৈচিত্র্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকাশপ্রেমী, বিজ্ঞানমনস্ক মানুষ এবং টেলিস্কোপে চোখ রেখে আকাশ দেখতে ভালোবাসেন এমন অনেকেই অংশ নেবেন এই আয়োজনে।

এবারের আয়োজনে থাকছে

১. টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ , চাঁদসহ দৃশ্যমান বিভিন্ন জ্যোতিষ্ক পর্যবেক্ষণের সুযোগ (আবহাওয়া ও আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে)
২. বিজ্ঞান অলিম্পিয়াড
৩. ৪ডি চলচ্চিত্র প্রদর্শনী
৪. মিউজিয়াম বাস (ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী)
৫. ভার্চুয়াল রিয়েলিটি (VR) শো
৬. বিজ্ঞান বিতর্ক
৭. বিএসএস ইনোভেশন শোকেসিং
৮. বিজ্ঞান প্রদর্শনী
৯. রোবট প্রদর্শনী
১০. বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী ও কার্যক্রম

রেজিস্ট্রেশন

রেজিস্ট্রেশন ফি: ১৫০ টাকা

অংশগ্রহণকারীরা পাবেন

•পার্টিসিপেন্ট সার্টিফিকেট
•১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশনকারী সকল অংশগ্রহণকারী পাবেন মহাকাশ ক্যাম্প ২০২৬-এর ১টি ফ্রি টি-শার্ট।

আয়োজনের তথ্য

তারিখ: ২৩–২৪ অক্টোবর ২০২৬
ভেন্যু: সার্কিট হাউস মাঠ, বরগুনা

আয়োজনে: বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
সহযোগিতায়: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

যোগাযোগ

আব্দুল্লাহ আল সাইম
সম্পাদক, প্রকল্প
বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
+880 17 8469 8358

মেহেদি হাসান
সাংগঠনিক সম্পাদক
বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
+880 17 5935 6806

স্পন্সরশিপ ও ডিটেইলের জন্য ই-মেইল করুন: office.bss2018@gmail.com

  • Date : 23/10/2026 - 24/10/2026
  • Time : 8:00 AM - 5:00 PM (Asia/Dhaka)
  • Venue : সার্কিট হাউস মাঠ, বরগুনা