কোনটা, কতবার, কতক্ষণ বিশ্রাম, সব পর্দায়।
ঘরে বসেই ফিট থাকুন
ছয়টা মাপে দেখবেন কোন ধাপে আছেন। কুড়ি মিনিট, যন্ত্র ছাড়া, ঘরের মেঝেতেই।
দিনে ৳৫.৫৬ (ভ্যাট, এসডি ও এসসি সহ), মোবাইল ব্যালেন্স থেকে। যেকোনো দিন বন্ধ করতে পারবেন।
FitAi যা যা করে দেয়
শুরুর প্রশ্ন থেকে আজকের প্রোফাইল পর্যন্ত।
হাত মেঝেতে থাকলে পর্দা দেখা যায় না, তাই গোনাটা শোনা যায়। ফোনে বাংলা কণ্ঠ না থাকলে শব্দ দিয়ে তাল রাখে।
পরপর দুইবার লক্ষ্য ছুঁলে পরের ধাপ খুলে যায়।
৭টা প্রশ্ন, একটা আন্তর্জাতিক ফর্ম থেকে হুবহু।
প্রতিটা সেশনের পর ছয়টা মাপ নতুন করে বসে।
শুরু করুন সহজ ধাপ থেকে
যে ধাপটা আজ পারবেন, অ্যাপ সেটা থেকেই শুরু করবে।
ঠেলার ব্যায়াম
বুক, কাঁধ, হাতের পেছন
- প্রথম ধাপ: দেয়ালে পুশ-আপ
- শেষ ধাপ: পূর্ণ পুশ-আপ
কার্ডিও
সারা শরীর, দম
- প্রথম ধাপ: দাঁড়িয়ে মার্চ
- শেষ ধাপ: ঘরের ভেতর দ্রুত হাঁটা
ব্যালান্স
পায়ের পাতা, গোড়ালি, কোমর
- প্রথম ধাপ: পা জোড়া করে দাঁড়ানো
- শেষ ধাপ: এক পায়ে দাঁড়ানো
বাকি ৫ ধরনের ব্যায়াম অ্যাপের ভেতরে, প্রতিটা ধাপের নিয়মসহ। লগইন করুন।
শুরু করবেন যেভাবে
- ১
নম্বর দিন
মোবাইল নম্বর আর OTP, এক মিনিটের কাজ।
- ২
৭টা প্রশ্নের উত্তর দিন
হ্যাঁ বা না। কোন ধাপগুলো আজ বাদ যাবে, উত্তর দেখে অ্যাপ ঠিক করবে।
- ৩
আজকের সেশন করুন
পর্দা দেখে করুন, ব্যথা লাগলে থামুন। গোনা, বিশ্রাম আর পরের ধাপ অ্যাপ সামলাবে।
আজকের সেশনটা করে ফেলুন
নম্বর দিলেই অ্যাকাউন্ট। কোনো ইমেইল বা পাসওয়ার্ড লাগবে না।
- যন্ত্র, ম্যাট বা জিম কিছুই লাগে না
- কোন ধাপগুলো এখনো বাকি, প্রোফাইলে দেখতে পাবেন
- দিনে ১৫ থেকে ২৫ মিনিট, আপনি যেটা বেছে নেবেন
- হাঁটু বা কোমরে সমস্যা থাকলে সেই ধাপগুলো অ্যাপ বাদ দিয়ে দেবে
- নেট না থাকলেও সেশন চলে
লগইন / সাইন-আপ
মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলুন বা লগইন করুন
আপনার নাম্বার সম্পূর্ণ নিরাপদ। টাকার হিসাব নিচের প্রশ্ন-উত্তরে লেখা আছে।
প্রতিদিন ৳৫.৫৬ (ভ্যাট, এসডি ও এসসি সহ) চার্জ, মোবাইল ব্যালেন্স থেকে কাটবে।
যা জানতে চান
কত খরচ?
দিনে ৳৫.৫৬ (ভ্যাট, এসডি ও এসসি সহ), মোবাইল ব্যালেন্স থেকেই কাটে। কার্ড বা বিকাশ লাগে না, Robi (018) ও Cirkle (016) নম্বরে চলে। সাবস্ক্রিপশন বন্ধ করতে STOP fitai লিখে 21213 নম্বরে পাঠিয়ে দিন।
টাকা কখন কাটে?
সাবস্ক্রিপশন চালু হওয়ার দিন থেকে, প্রতিদিন একবার ৳৫.৫৬। অটো রিনিউ চলতে থাকবে, আপনি বন্ধ না করা পর্যন্ত। ব্যালেন্সে টাকা না থাকলে সেদিন কাটবে না, রিচার্জ করলেই আবার চলবে।
কীভাবে বন্ধ করব?
দুইভাবে। অ্যাকাউন্ট পাতায় "সাবস্ক্রিপশন বন্ধ করুন" বাটন আছে। অ্যাপ না খুলেও হয়: সাবস্ক্রিপশন বন্ধ করতে STOP fitai লিখে 21213 নম্বরে পাঠিয়ে দিন।
বন্ধ করলে কী হয়?
বন্ধ করলে আর টাকা কাটবে না। অ্যাপের ভেতরের পাতাগুলো বন্ধ হয়ে যাবে, তবে আপনি কোন ধাপে ছিলেন আর কী কী করেছেন সেটা জমা থাকবে। আবার শুরু করতে চাইলে সেই নম্বরে লগইন করুন, যেখানে ছিলেন সেখান থেকে শুরু।
অ্যাপটা আসলে কী দেয়?
ঘরে করার মতো ব্যায়ামের একটা সেশন, দিনে ১৫ থেকে ২৫ মিনিট। কী করতে হবে, কতবার, কতক্ষণ বিশ্রাম, সব বলে দেয় আর গুনেও দেয়। সহজ ধাপ থেকে শুরু। ঠিকমতো পারলে পরের ধাপ খুলে যায়। আর ছয়টা মাপে একটা ফিটনেস প্রোফাইল, প্রতিটা সেশনের পর নতুন করে।
যন্ত্রপাতি বা জিম লাগে?
না। একটা দেয়াল, একটা চেয়ার বা পিঁড়ি, আর শোয়ার মতো জায়গা হলেই চলে। ডাম্বেল, ম্যাট বা জিমের মেম্বারশিপ কিছুই লাগবে না।
আমার জন্য নিরাপদ তো?
শুরুর আগে ৭টা হ্যাঁ/না প্রশ্ন আছে, একটা আন্তর্জাতিক ফর্ম থেকে হুবহু নেওয়া। কোনোটার উত্তর হ্যাঁ হলে অ্যাপ আপনাকে প্ল্যান দেবে না, আগে ডাক্তার দেখাতে বলবে। FitAi ডাক্তার নয়, রোগ নির্ণয় করে না।
কত দিনে ফল পাব?
বলা যায় না, একেকজনের একেক রকম। FitAi ওজন, ক্যালরি বা মাপ কিছুই হিসাব করে না। অ্যাপ শুধু দেখাবে আপনি কী কী করেছেন আর কোন ধাপে উঠেছেন। সপ্তাহে অন্তত দুই দিন করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের সঙ্গে মিলে যায়।