বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫
রহস্যময় মহাকাশ অনেক বেশি রোমাঞ্চকর। মহা-আকাশে একটু উঁকি দিতে ইচ্ছা হয় ? কখনো খেয়াল করেছেন ? আমাদের মাথার উপর কত শত লক্ষ গ্রহ উপগ্রহ ঘোরাঘুরি করছে, রাতের পথে আমাদের সাথে সাথে হেটে চলছে চাঁদ। গল্প করতে করতে চাঁদের সাথে হেটেছেন কখনো ? সূর্য নিময় করে প্রতিদিন সকালে আসছে বিকেলে চলে যাচ্ছে। এরা শূন্যে ভেসে আছে কিভাবে ? মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন ?
এমন কতো কতো ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে। তাই এবার ৫ম বারের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন “বিএসএস মহাকাশ ক্যাম্প-২০২৫ ”

বরগুনা সাইন্স সোসাইটি বিজ্ঞান প্রসার ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ২০১৮ এ প্রতিষ্ঠা এর পর থেকেই ধারাবাহিক ভাবে বিজ্ঞান উৎসব, ওয়ার্কশপ অন রোবোটিক্স ও মহাকাশ ক্যাম্পসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এসকল ধারাবাহিক আয়োজনের মধ্যে মহাকাশ ক্যাম্প অন্যতম একটি আয়োজন।

তবে এবার, ২০২৫- ৫ম বারের আসরের এই আয়োজনে ভিন্ন মাত্র যুক্ত করতে দেশের নানা প্রান্তে বসে টেলিস্কোপে চোখ রেখে আকাশ দেখে ভালোবাসেন এমন সবাই আসছেন এই আয়োজনে।

এবারের পুরো আয়োজন জুড়ে থাকবে,
১। গ্রীন ইনোভেশন শোকেসিং – প্রকল্প প্রদর্শনী
২। সাইন্স শো
৩। বিজ্ঞান অলিম্পিয়াড
৪। বিজ্ঞান বিতর্ক
৫। 3ডি মুভি
৬। রোবট শো
৭। প্রোগ্রামিং কনটেস্ট
৮। ভিআর শো
৯। স্পেস আর্ট এক্সিবিশন
১০। ম্যাজিক শো
১১। টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ – চাঁদ, মঙ্গল, শুক্রসহ নানা গ্রহ উপগ্রহ ( আবহাওয়ার পরিষ্কার থাকা সাপেক্ষে)

রেজিস্ট্রেশন চার্জঃ ১২০ টাকা 

তারিখঃ ৩১ অক্টোবর – ১ নভেম্বর, ২০২৫
ভ্যেনুঃ সার্কিট হাউজ মাঠ, বরগুনা।

আয়োজনেঃ বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
সহযোগিতায়ঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।


যোগাযোগঃ
গোলাম রাব্বি
সাংগঠনিক সম্পাদক,
বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
+880 1796-251880
ইমেইলঃ office.bss2018@gmail.com
 
  • Date : 07/11/2025 - 09/11/2025
  • Time : 3:30 PM - 9:00 PM (Asia/Dhaka)
  • Venue : Circuit House Ground, Barguna.