সব পরিস্থিতি
পুড়ে গেলে
যত দ্রুত ঠান্ডা পানি, তত কম ক্ষতি — দেরি না করে পোড়া জায়গা পানির নিচে ধরুন।
জরুরি অবস্থায় ৯৯৯ (টোল-ফ্রি)
ধাপে ধাপে যা করবেন
- ১ পোড়া জায়গা সাথে সাথে ১০–২০ মিনিট ঠান্ডা (বরফ নয়) চলমান পানির নিচে রাখুন।
- ২ আংটি, চুড়ি, ঘড়ি — ফুলে যাওয়ার আগে খুলে ফেলুন।
- ৩ পরিষ্কার, শুকনো কাপড় বা গজ দিয়ে আলগা করে ঢেকে দিন।
- ৪ টুথপেস্ট, ডিম, তেল, বরফ — কিছুই লাগাবেন না।
- ৫ ফোসকা গেলে ফাটাবেন না।
কখন হাসপাতালে নেবেন: মুখ, হাত-পায়ের তালু, গোপনাঙ্গ পুড়লে, ফোসকা বড় হলে বা পোড়া জায়গা হাতের তালুর চেয়ে বড় হলে দ্রুত হাসপাতালে নিন।
ইউটিউবে ভিডিওতে দেখে নিন
এই অ্যাপের সব তথ্য সাধারণ সচেতনতার জন্য — এটি চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি অবস্থায় কল করুন ৯৯৯।
৯৯৯