সব পরিস্থিতি

নাক দিয়ে রক্ত পড়লে

মাথা পেছনে নয়, সামনে — নরম নাক চেপে ধরে রাখলেই বেশিরভাগ রক্ত থামে।

জরুরি অবস্থায় ৯৯৯ (টোল-ফ্রি)

ধাপে ধাপে যা করবেন

  1. সোজা বসে মাথা সামান্য সামনে ঝোঁকান — পেছনে হেলাবেন না।
  2. নাকের নরম অংশ দুই আঙুলে চেপে ধরুন টানা ১০ মিনিট; মুখ দিয়ে শ্বাস নিন।
  3. নাকের গোড়ায় ঠান্ডা কাপড়/বরফ-প্যাঁচানো কাপড় দিতে পারেন।
  4. রক্ত থামার পর কয়েক ঘণ্টা নাক ঝাড়বেন না।
কখন হাসপাতালে নেবেন: ২০ মিনিটেও না থামলে, আঘাত থেকে হলে, বা ঘন ঘন হতে থাকলে ডাক্তার দেখান।
ইউটিউবে ভিডিওতে দেখে নিন

এই অ্যাপের সব তথ্য সাধারণ সচেতনতার জন্য — এটি চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি অবস্থায় কল করুন ৯৯৯

৯৯৯