সব পরিস্থিতি

সাপে কাটলে

ভয়ে নয়, বুদ্ধিতে — রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে নিন।

জরুরি অবস্থায় ৯৯৯ (টোল-ফ্রি)

ধাপে ধাপে যা করবেন

  1. রোগীকে শান্ত রাখুন, নড়াচড়া যত কম তত ভালো — আতঙ্কে বিষ দ্রুত ছড়ায়।
  2. কাটা অঙ্গ হার্টের লেভেলের নিচে স্থির রাখুন; কাঠ/শক্ত কিছু দিয়ে নড়াচড়া বন্ধ করতে পারেন।
  3. আংটি-চুড়ি-ঘড়ি খুলে ফেলুন।
  4. দ্রুততম সময়ে সরকারি হাসপাতালে নিন — অ্যান্টিভেনম সেখানেই থাকে।
  5. কাটবেন না, চুষবেন না, শক্ত বাঁধন (গিঁট) দেবেন না, ওঝা-ঝাড়ফুঁকে সময় নষ্ট করবেন না।
কখন হাসপাতালে নেবেন: প্রতিটি সাপে কাটাই জরুরি অবস্থা ধরে নিন — বিষধর কি না তা হাসপাতালই নির্ধারণ করবে।
ইউটিউবে ভিডিওতে দেখে নিন

এই অ্যাপের সব তথ্য সাধারণ সচেতনতার জন্য — এটি চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি অবস্থায় কল করুন ৯৯৯

৯৯৯