সব পরিস্থিতি

পানিতে ডুবে গেলে

নিজে ঝাঁপ দেওয়ার আগে ভাবুন — দড়ি-বাঁশ এগিয়ে দেওয়াই বেশি নিরাপদ।

জরুরি অবস্থায় ৯৯৯ (টোল-ফ্রি)

ধাপে ধাপে যা করবেন

  1. নিজে সাঁতার না জানলে পানিতে ঝাঁপ দেবেন না — দড়ি, বাঁশ, কলসি যা পান ছুঁড়ে দিন।
  2. তুলে এনে শ্বাস আছে কি না দেখুন; শ্বাস থাকলে কাত করে শুইয়ে দিন।
  3. শ্বাস না থাকলে সাথে সাথে ৯৯৯-এ কল করে বুকে জোরে-দ্রুত চাপ (CPR) শুরু করুন — প্রশিক্ষণ থাকলে শ্বাসও দিন।
  4. পেট চেপে পানি বের করার চেষ্টায় সময় নষ্ট করবেন না।
কখন হাসপাতালে নেবেন: ডুবে যাওয়া শিশু আপাত সুস্থ দেখালেও ২৪ ঘণ্টা নজরে রাখুন — পরেও শ্বাসকষ্ট হতে পারে। অবশ্যই ডাক্তার দেখান।
ইউটিউবে ভিডিওতে দেখে নিন

এই অ্যাপের সব তথ্য সাধারণ সচেতনতার জন্য — এটি চিকিৎসকের বিকল্প নয়। শারীরিক সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। জরুরি অবস্থায় কল করুন ৯৯৯

৯৯৯